ঘন
কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরী সার্ভিস ৯ ঘণ্টা বন্ধ
থাকার পর আবার চালু হয়েছে।
এর আগে রোববার দিবাগত ১১টা থেকে সোমবার সকাল ৮টা
পর্যন্ত ফেরী,লঞ্চ,স্পীডবোটসহ সকল নৌচলাচল বন্ধ হয়ে যায়। এদিকে ঘন কুয়াশার
কারণে দুর্ঘটনা এড়াতে মাঝপদ্মার একাধিক পয়েন্টে পণ্যবাহী ট্রাক ও
যাত্রীবাহী যানাহন নিয়ে সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিমের বহনকারী ফেরী
ক্যামেলিয়াসহ মোট ৯টি ফেরী নোঙরে ছিল।অপরদিকে ফুললোড অবস্থায় যাত্রী ও
যানবাহন নিয়ে শিমুলিয়া ফেরীঘাটে ১টি ও কাওড়াকান্দি ঘাটে ১টি ফেরীসহ মোট ২টি
ফেরী পন্টুনে ভেড়ানো থাকে।

No comments:
Post a Comment