Monday, January 2, 2017

দুই বিচারপতির মৃত‌্যুতে সুপ্রিম কোর্টে ছুটি

দুই বিচারপতির মৃত‌্যুতে সোমবার সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। সোমবার দুপুরে আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমানের জানাজার পর তার কফিনে ফুল দেয়ার পর এই ঘোষণা দেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন,
“এই দুই বিচারকের আত্মার প্রতি সম্মান জানিয়ে প্রধান বিচারপতি হিসেবে আমি সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আজকের বিচারকাজ ছুটি ঘোষণা করলাম।” তার এই ঘোষণার পর সর্বোচ্চ আদালতে সোমবার আর কোনো বিচারকাজ হচ্ছে না। আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমান ছানা রোববার মারা যান। অবকাশ চলাকালে গত ১৫ ডিসেম্বর মারা যান হাই কোর্টের বিচারপতি জ্যোতিন্দ্র নারায়ন দেব চৌধুরী।

No comments:

Post a Comment