Monday, January 23, 2017

কক্সবাজারের ইসলামাবাদ থেকে দেশীয় বন্দুকসহ যুবক গ্রেফতার

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর প্রতিনিধি: কক্সসবাজার সদরের ইসলামাবাদে অভিযান চালিয়ে দেশীয় বন্দুকসহ অর্ধডজন মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ জানুয়ারী রাত ৩ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ইউনিয়নের মধ্যম গজালিয়া এলাকার মোহাম্মদ হোেেছনের পুত্র  আব্দুল করিম(৩০) বলে জানা গেছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামান জানান গোপন সংবাদের ভিত্তিতে টু আইসি দেবাশিষ সরকারের নেতৃত্বে একদল পুলিশ  অভিযান চালিয়ে  আব্দুল করিমের  শযন কক্ষ থেকে একটি দেশীয় বন্দুক ও আরেকটি গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান,  গ্রেফতারকৃত আবদুল করিমের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি,মারামারি,বন মামলাসহ অর্ধ ডজন মামলা রয়েছে। একই দিন আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

No comments:

Post a Comment