টিভি
পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। পর্দায় তার উপস্থিতি মানেই বিনোদনের
ভরপুর প্যাকেজ। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজেই নির্দেশনা দিচ্ছেন নাটকে।
সম্প্রতি প্রচারে এসেছে তার পরিচালনায় ‘রাজু ৪২০’ নামের একটি ধারাবাহিক। এর
আগে তার নির্মিত ও অভিনীত ‘ভাগ্যাবন্ড’ নামের একটি ধারাবাহিকও প্রচার শুরু
হয়েছে। নির্মাণের ব্যস্ততা প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘আগে নির্মাণের
চেয়ে অভিনয় নিয়ে বেশি ভাবতাম। এখন নির্মাতা হিসেবেও অনেক ভেবে-চিন্তে কাজ
করি।
দীর্ঘদিনের অভিজ্ঞতা নির্মাণের মাধ্যমেই দর্শকদের সঙ্গে শেয়ার করছি।
আমার নির্মিত নাটকগুলোতেও দর্শকদের বেশ সাড়া পাচ্ছি। আশা করি আমার ওপর
দর্শকদের যে প্রত্যাশা সেটি ধরে রাখতে পারব।’ চলচ্চিত্রে নির্মাণে কবে
আসবেন এমন প্রশ্নের উত্তরে এ তারকা বলেন, ‘একটা ভালো সিনেমা বানানোর ইচ্ছা
বহুদিনের। নির্মাতা হিসেবে চাই ব্যতিক্রমী গল্প ও চরিত্রের পাশাপাশি সময়ের
ছাপ তুলে ধরতে। যখন সে সুযোগ আসবে তখনই সিনেমার কাজে হাত দেব।’ অভিনয় আর
নির্মাণের বাইরে কিছুদিন আগে ‘বিয়াইন সাব’ একটি বিয়ের গানের মিউজিক
ভিডিওতেও কোমর দোলাতে দেখা গেছে তাকে। গানটিতে পারফর্ম করে দর্শকদের কাছে
বেশ প্রশংসিত হয়েছেন এ তারকা।

No comments:
Post a Comment