ছেলের
সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বাবা। তিনি একজন
স্কুলশিক্ষক। নাম সুজিত কুমার। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। তাদের
পরিচয় জানা যায়নি। আজ শনিবার ভোরে রাজশাহীর বাগমারা উপজেলার দেউলা
বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সুজিত কুমারের (৪৫) বাড়ি বড়বিহানালী
গ্রামে। তিনি কনোপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বাগমারা থানার
পরিদর্শক আসাদুজ্জামানের ভাষ্য, রাজশাহী থেকে সিএনজিচালিত যাত্রীবাহী
অটোরিকশাটি বাগমারার ভবানীগঞ্জে আসছিল। সেখানে সুজিত কুমার ছিলেন। ভোর সাড়ে
পাঁচটার দিকে অটোরিকশাটি দেউলা বাসস্ট্যান্ডের কাছাকাছি নাটোর কোল্ড
স্টোরেজের সামনে থেমে থাকা বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এ হতাহতের
ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাদের পরিচয় জানা যায়নি।

No comments:
Post a Comment