ওয়েলিংটনে
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৬০ রানে
গুটিয়ে গেছে। এদিন মাথায় আঘাত পাওয়ায় ব্যাট করতে পারেননি অধিনায়ক মুশফিকুর
রহিম। ফলে স্বাগতিকদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২১৭ রানের।
দ্বিতীয়
ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন সাব্বির রহমান। আহত ইমরুল ৩৬
রানে অপরাজিত থাকেন। সাকিব আল হাসানের ২১৭ ও মুশফিকুর রহিমের ১৫৯ রানে ভর
করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯০ রানে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৫৩৯ রান।

No comments:
Post a Comment