Tuesday, January 3, 2017

ধারাবাহিকেই বাঁধনের ব্যস্ততা

টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। নাটক ও টিভি অনুষ্ঠান উপস্থাপনা দিয়ে সারা বছরই ব্যস্ত থাকেন তিনি। নতুন বছরেও ধারাবাহিক নাটকে অভিনয়ের ব্যস্ততা দিয়ে দিন শুরু করেছেন এ তারকা। এ ব্যস্ততার তালিকায় রয়েছে চারটি ধারাবাহিক। এগুলো হচ্ছে- সৈয়দ শাকিলের ‘সোনার শেকল’, অঞ্জন আইচের ‘অবাক দিনরাত্রি’, মাসুদ সেজানের ‘পোস্টমর্টেম’ ও সাগর জাহানের ‘হাটখোলা’। ধারাবাহিকের ব্যস্ততা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘খণ্ড নাটকের চেয়ে এখন ধারাবাহিক নাটকেও ব্যস্ততা বেশি।
বর্তমানে যে চারটি নাটকে অভিনয় করছি তার সবগুলোরই গল্প চমৎকার। ইতিমধ্যে নাটকগুলো প্রচার শুরু হয়েছে। প্রচার হওয়ার পর গল্পের কারণে নাটকগুলো দর্শক টানতে পারছে। আশা নাটকগুলো ধীরে ধীরে আরও জনপ্রিয়তা পাবে।’ এ চার ধারাবাহিক ছাড়াও সম্প্রতি বেশ কয়েটি খণ্ড নাটকে অভিনয় করেছেন বাঁধন। নতুন বছরের শুরুর এ মাসে আরও কিছু নতুন নাটকের শুটিং হাতে নেবেন বলে জানিয়েছেন তিনি।

No comments:

Post a Comment