তরুণ
প্রজন্মের জনপ্রিয় শিল্পী হৃদয় খানের জন্মদিন আজ। দিনটিকে নিয়ে এ শিল্পীর
তেমন কোনো পরিকল্পনা না থাকলেও দিনটিকে সবসময়ই বিশেষায়িত করে তুলেন তারই
চাচা প্রখ্যাত সিনেমাটোগ্রাফার রিংকন খান। কারণ ছোটবেলা থেকেই হৃদয় তার
আদরেই বেড়ে উঠেছেন, বড় হয়ে উঠেছেন। তাই জন্মদিনে হৃদয় কিছু করতে না চাইলেও
তার চাচার কারণেই দিনটি সবসময়ই হয়ে ওঠে একটু অন্যরকম। তবে এবারের জন্মদিনে
হৃদয় খান দুটি লাইভ শোতে অংশ নেবেন। একটি চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অন্যটি
‘তারকালাপ’। দুটি লাইভ শোতে অংশ নেয়া ছাড়া জন্মদিন নিয়ে হৃদয় খানের তেমন
কোনো পরিকল্পনা নেই। হৃদয় খান বলেন, ‘আমার সব জন্মদিনই সবসময় আমার কাছে
বিশেষ মনে হয়েছে।
কারণ এই দিনটিতে আমি জন্মগ্রহণ করেছি। তাই আমি মনে করি
দিনটি আমার কাছে খুব স্পেশাল। জন্ম নেয়ার কারণেই যে দিনটি বিশেষভাবে
স্পেশাল সেই দিনটিকে কিছু করে আর স্পেশাল করতে হয় না। তবে আমার চাচা রিংকন
খান সবসময়ই দিনটিকে অনেক নান্দনিক করে তোলার চেষ্টা করেন। জানি না এবার কী
হবে। তবে আমার ভক্ত-শ্রোতাদের কাছে দোয়া চাই যেন সবসময় ভালো থাকি, ভালো
ভালো গান যেন তাদের উপহার দিতে পারি।’ এদিকে আসছে ভালোবাসা দিবসে হৃদয় খান
তার নতুন একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন। এরই মধ্যে একটি গান রবি ইয়ন্ডারে
পাওয়া যাচ্ছে। বাকি সাতটি গানের কাজ শিগগিরই শেষ হবে বলে জানিয়েছেন এ
তারকা।

No comments:
Post a Comment