নিউজিল্যান্ড
শিবিরে পেসার রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমানের জোড়া আঘাতের পর এবার
উইকেট তুলে নিলেন সাকিব আল হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের
সংগ্রহ ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৩ রান। মঙ্গলবার নেপিয়ারে নিউল্যান্ডের
বিপক্ষে প্রথম টি২০-তে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে
মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে
১৪১ রান সংগ্রহ করে সফরকারীরা। রিয়াদ ৫২, মোসাদ্দেক হোসেন ২০ রান করেন।
এছাড়া ১৮ রান আসে ওয়াইড থেকে। নিউজিল্যান্ডের পক্ষে ফার্গুসন ৩২ রানের
বিনিময়ে ৩ উইকেট লাভ করেন। এছাড়া বেন হুইলার ২টি এবং হেনরি গ্রান্ডমি ও
সান্টনার ১টি করে উইকেট লাভ করেন। জবাব দিতে নেমে ব্যক্তিগত ৬ রানে রুবেলের
বলে সাকিবের হাতে ধরা পড়েন নেইল ব্রুম। পরের ওভারেই কলিন মানরোকে সাজঘরে
ফেরান মোস্তাফিজুর রহমান। মানরো কোনো রান করতে পারেননি। নিজের দ্বিতীয়
ওভারে ১৩ রান করা কোরি অ্যান্ডারসনকে প্যাভিলিয়নে পাঠান সাকিব আল হাসান।

No comments:
Post a Comment