Thursday, January 19, 2017

সিপিবির মহাসমাবেশে হামলার বিচার ১৬ বছরেও হয়নি

পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবির মহাসমাবেশে বোমা হামলার বিচার ১৬ বছরেও বিচার হয়নি। ২০০১ সালের ২০ জানুয়ারীতে ওই হামলায় ৫ জন নিহত ও আহত হয় শতাধিক। পঙ্গু হয়ে জীবন যাপন করছেন সিপিবির অসংখ্য নেতাকর্মী। সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে ২০ জানুয়ারির হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন। তারা বলেন, সিপিবির অগ্রগতিকে থামিয়ে দেয়ার জন্য মহাসমাবেশে হামলা করে প্রতিক্রিয়াশীল ঘাতক চক্র।
এই হত্যাকাণ্ডের বিচার দীর্ঘসূত্রিতায় ফেলে দেওয়া হয়েছে। দায়সারাভাবে চার্জশিট দাখিল করা হয়েছে। বোমা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের পাশাপাশি এর নেপথ্যের হোতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, হামলা করে, নির্যাতন করে কমিউনিস্টদের থামানো যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। রক্তপতাকা নিয়েই কমিউনিস্ট পার্টি সামনে এগিয়ে যাবে।

No comments:

Post a Comment