Tuesday, January 17, 2017

এমন গোল মিস আগে কখনো দেখেননি!

সার্বিয়ার চতুর্থ বিভাগ ফুটবলে এমন একটি গোল মিস করেছেন যা নিয়ে ভার্চুয়াল জগতে ফুটবলপ্রেমীদের ব্যাপক হাস্যরস তৈরি হয়েছে। ফুটবল ইতিহাসে এমন বোকামি মিস সম্ভবত এমন মিস আর কখনও দেখেনি। সার্বিয়ান ফুটবল পিরামিডের বেলগ্রেড জোনের চতুর্থ পর্বের ম্যাচে অদ্ভুত এক গোল মিস করে বসেন এক মিডফিল্ডার। খেলার দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের বেশ কয়েকজন ফুটবলারকে কাটিয়ে ডি বক্সের ভেতর ঢুকে যান এই মিডফিল্ডার। শেষমেশ গোলরক্ষককেও পরাস্ত করে বলসহ চলে আসেন একেবারে গোলমুখে।
তার কয়েক গজ আশপাশেও তখন কেউ নেই। কিন্তু সবার চোখ কপালে তুলে দিয়ে গোল লাইন থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়েও গোল করতে পারলেন না ওই স্ট্রাইকার। গোলের জন্য বা পায়ে শট নিতেই বল চলে যায় গোলবারের ওপর দিয়ে! লজ্জায় পড়লেন স্ট্রাইকার। ভার্চুয়াল জগতে তা হয়ে গেল হাসির খোরাক।

No comments:

Post a Comment