Tuesday, January 17, 2017

‘এটাই টেস্ট ক্রিকেট’

তার ১৫তম শতকে নিউজিল্যান্ড লড়াই করে ঘুরেই দাঁড়ায়নি শুধু, ওয়েলিংটন টেস্টের শেষ সেশনে সাত উইকেটে হারায় বাংলাদেশকে। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথম টেস্টকে ‘দ্বিতীয় ইনিংস ম্যাচ’ বলে অভিহিত করেন। ৯০ বলে অপরাজিত ১০৪ রান করা উইলিয়ামসন জানান, বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৬ রানের লিড নেয়ার পর তার মনে হয় যে, তাদের সম্ভাবনা রয়েছে ম্যাচ জেতার। ‘টেস্ট ম্যাচের শেষ ইনিংসে যে কোনো কিছু ঘটতে পারে। শেষ দুই সেশনে জিততে পারে যে কোনো দল। এটাই টেস্ট ক্রিকেট।
দ্বিতীয় ইনিংসে আপনি যখন ২/৩০, ২০০ তখন অনেক দূরের ব্যাপার’, বলেছেন জয়ী অধিনায়ক। এদিকে মুশফিকুরের ইনজুরিতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া তামিম ইকবাল বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো ব্যাট করা উচিত ছিল। একটিমাত্র সেশনে নিউজিল্যান্ড আমাদের চেয়ে ভালো করেছে। সেজন্যই তারা ম্যাচ জেতে।’ প্রায় চারদিন ছড়ি ঘোরানোর পর ৫৮ ওভারেরও কমে মাত্র ১৬০ রানে গুটিয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। এএফপি।

No comments:

Post a Comment