সম্প্রতি
ভারতের ওয়ানডে ও টি২০ দলের নেতৃত্ব ছাড়েন মাহেন্দ্র সিং ধোনি। তবে গ্লাভস
হাতে উইকেটের পেছনে দাঁড়াবেন এ উইকেট রক্ষক ব্যাটসম্যান। ভারতীয় দলকে
নেতৃত্ব দিয়েছেন অনেকদিন আগে। শেষবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি
ম্যাচে ভারতীয় 'এ' দলকে নেতৃত্ব দেন ধোনি। সাধারণত প্রস্তুতি ম্যাচ সরাসরি
দেখানো হয় না। তবে ধোনির শেষ অধিনায়কত্ব দেখানোর জন্য প্রস্তুতি ম্যাচ
সরাসরি দেখার ব্যবস্থা করা হয়। কিন্তু সেই ম্যাচে ধোনি বাহিনী ৩ উইকেটে
হেরেছে এউইন মর্গানের ইংল্যান্ডের কাছে।
মঙ্গলবার মুম্বাইয়ে টস হেরে আগে
ব্যাট করে ৩০৪ রানের লড়াকু স্কোর দাঁড় করায় ধোনি, যুবরাজরা। দলের পক্ষে
শতরান করেন আম্বাতি রাইডু। এছাড়া শেখর ধাওয়ান ৬৩, যুবরাজ সিং ৫৬ এবং
অধিনায়ক ধোনি ৪০ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। জবাব দিতে নেমে ৭ বল হাতে
রেখেই ৭ উইকেট হারিয়ে ৩০৭ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে বিলিংস ৯৩, জেসন
রয় ৬২, অ্যালেক্স হেলস ৪০, জস বাটলার ৪৬ এবং লিয়াম ডওসন ৪১ রান করেন।
ভারতের হয়ে কুলদিপ যাদব ৫ উইকেট শিকার করেন।

No comments:
Post a Comment