২০১৯
বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে দুর্বল হয়ে পড়েছে
পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে
তাদের অসহায় আত্মসমর্পণই এর কারণ।
রেটিং পয়েন্টেও কোনো উন্নতি করতে পারেনি
তারা। আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে সপ্তম স্থানে থাকা বাংলাদেশের পেছনেই
রইল পাকিস্তান। এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে
র্যাংকিংয়ের শীর্ষ সাতটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
আট নম্বরে থাকা পাকিস্তান হুমকির মুখে! আগের মতোই বাংলাদেশ থেকে দুই পয়েন্ট
পিছিয়ে ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা।
দ্বাদশ ওয়ানডে
বিশ্বকাপের আসর বসবে ২০১৯ সালের ৩০ মে। ফাইনাল ১৫ জুলাই। তার আগে ক্রিকেট
বিশ্বের চোখ থাকবে ৩০ সেপ্টেম্বরের র্যাংকিংয়ের দিকে। এদিকে আগামী জুনে
যুক্তরাজ্যে বসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। যেখানে
র্যাংকিংয়ের শীর্ষ আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে। সম্প্রতি
ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ভারতের রেটিং পয়েন্ট
এক বেড়েছে। অপরিবর্তিত রয়েছে ইংল্যান্ড। ওয়েবসাইট।
ওয়ানডে টিম র্যাংকিং:
১। অস্ট্রেলিয়া ১২০ (-) রেটিং পয়েন্ট
২। দক্ষিণ আফ্রিকা ১১৬
৩। ভারত ১১২ (+১)
৪। নিউজিল্যান্ড ১১১
৫। ইংল্যান্ড ১০৭ (-)
৬। শ্রীলংকা ১০১
৭। বাংলাদেশ ৯১
৮। পাকিস্তান ৮৯ (-)
৯। ওয়েস্ট ইন্ডিজ ৮৭
১০। আফগানিস্তান ৫২
ওয়ানডে টিম র্যাংকিং:
১। অস্ট্রেলিয়া ১২০ (-) রেটিং পয়েন্ট
২। দক্ষিণ আফ্রিকা ১১৬
৩। ভারত ১১২ (+১)
৪। নিউজিল্যান্ড ১১১
৫। ইংল্যান্ড ১০৭ (-)
৬। শ্রীলংকা ১০১
৭। বাংলাদেশ ৯১
৮। পাকিস্তান ৮৯ (-)
৯। ওয়েস্ট ইন্ডিজ ৮৭
১০। আফগানিস্তান ৫২

No comments:
Post a Comment