Saturday, January 28, 2017

তারকা ফুটবলারসহ ৪৪ জনকে মহাপাগলের সংবর্ধনা

‘ফুটবল জাগরনে মোহামেডানের বিকল্প নেই’- এই স্লোগানে ৪৪ জন সাবেক তারকা ফুটবলার, সংগঠক ও সাংবাদিকদের সম্মাননা দিল মোহামেডানের ব্যতিক্রমধর্মী সমর্থক দল ‘মহাপাগল’। শুক্রবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সাবেক তারকা ফুটবলাররা। তাদের মধ্যে অন্যতম স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা,
গোলাম সারোয়ার টিপু, অমলেশ সেন, আবু ইউসুফ, মো. মহসিন, ইমতিয়াজ সুলতান জনি, রকিব খন্দকার, বাদল রায়, আবদুস সালাম মুর্শেদী, আবদুল গাফফার, আজমত হোসেন, স্বপন দাস, হাসানুজ্জামান খান বাবলু, মো. মনু, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, ইমতিয়াজ আহমেদ নকীব, ছাইদ হাছান কানন, আলফাজ আহমেদ, হকি তারকা আরিফুল হক প্রিন্সসহ অনেকেই উপস্থিত ছিলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি টি ইসলাম তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই সদস্য ফারুক আহমেদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

No comments:

Post a Comment