সাবেক
মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ হিউস্টনে হাসপাতালে ভর্তি
হয়েছেন। ঠিক কোন সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তা জানা যায়নি।
তার অফিস চিফ অব স্টাফ সিবিএসকে জানিয়েছেন, ৯২ বছর বয়স্ক বুশের অবস্থা এখন
স্থিতিশীল এবং সুস্থ হচ্ছেন।
তিনি শিগগিরই বাসায় ফিরবেন। তিনি সাবেক
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বাবা। তার আরেক ছেলে জেব বুশ
ফ্লোরিডার গভর্নর। কয়েক বছর ধরেই এইচ ডব্লিউ বুশ হুইলচেয়ার ব্যবহার করছেন।
তিনি ২০১৪ সালে দুবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তিনি খুব কমই প্রকাশ্যে এসে থাকেন।
সূত্র : সিবিএস
তিনি খুব কমই প্রকাশ্যে এসে থাকেন।
সূত্র : সিবিএস

No comments:
Post a Comment