Monday, January 30, 2017

প্রগতি সরণি সড়ক অবরোধ, তীব্র যানজট

স্থানীয় যুবলীগকর্মী মাঈনুদ্দিন মোল্লা নিহতের প্রতিবাদ ও খুনির গ্রেফতার দাবিতে রাজধানীর ভাটরা থানাধীন প্রগতি সরণি সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে রামপুরা-উত্তরা সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সম্প্রতি রাজধানীর ভাটারা থানার ১৮ নং ওয়ার্ডের যুবলীগকর্মী মাঈনুদ্দিন মোল্লা খুন হন।
আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের কর্মী সাজু ছুরিকাঘাতে তাকে খুন করেন। জানা গেছে, মাঈনুদ্দিন মোল্লা ১৮ নং ওয়ার্ড কমিশনার ও আওয়ামী নেতা মো. বাবুলের কর্মী ছিলেন। এ ঘটনার প্রতিবাদে তার নেতৃত্ব বিগত কয়েক দিন ধরে ভাটারা এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে সকালে মো. বাবুল ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সংগঠন আনিসুর রহমান সুজনের নেতৃত্বে দু'তিনশ নেতাকর্মী প্রগতি সরণি সড়কে অবস্থান নেন। তারা অবিলম্বে সাজুর গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। খবর পেয়ে ফোর্স নিয়ে ভাটারা থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

No comments:

Post a Comment