Monday, January 30, 2017

চট্টগ্রাম কাস্টমসে মিলল অনিয়ম ও দুর্নীতির প্রমাণ

দৈনিক যুগান্তরে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সোমবার সকালে দুদকের তিন সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম কাস্টমস হাউজ পরিদর্শন করেছেন। দুদক কমিশনার এ এম আমিনুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ডিজি আতিকুর রহমান ও মুনির চৌধুরী। পরিদর্শন শেষে দুদক কমিশনার এ এম আমিনুল ইসলাম ব্রিফিংয়ে জানান,
চট্টগ্রাম কাস্টসম হাউসের বিভিন্ন শাখা ঘুরে তারা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতি কমলেও কাস্টমসে বেড়েই চলেছে। আমিনুল ইসলাম দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, 'যারাই দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।'

No comments:

Post a Comment