Wednesday, January 4, 2017

হ্যাকিংয়ে রাশিয়া জড়িত, অভিযোগ ট্রাম্প উপদেষ্টার

মার্কিন নির্বাচনে রাশিয়ার হ্যাকিং নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল হ্যাকিংয়ের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা ছিল বলে তিনি মনে করেন। জাতীয় নিরাপত্তাবিষয়ক ট্রাম্পের উপদেষ্টা সিআইএ’র সাবেক পরিচালক জেমস উলসে সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন,
নির্বাচনের ফলাফল হ্যাকিংয়ের পেছনে আসলে কে ছিল তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে তিনি বিশ্বাস করেন, হ্যাকিংয়ের পেছনে রাশিয়া বা অন্য কারও সংশ্লিষ্টতা ছিল। তিনি বলেন, ‘আমি মনে করি, এর পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা ছিল। এর মানে এই নয় যে, এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা ছিল না। কে বা কারা ছিল এটা নির্দিষ্ট বলা কঠিন। কারণ মাঝে মাঝে প্রমাণ মুছে ফেলা সহজ এবং সম্ভব। এমন অনেক কৌশল আছে।’ ট্রাম্প তার মন্তব্য নিয়ে মিডিয়ার সঙ্গে খেলছে কিনা এমন প্রশ্নের জবাবে জেমস উলসে বলেন, এর সম্ভাবনা আছে।

No comments:

Post a Comment