বহুল
প্রতিক্ষীত ভারত-বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্টের সময় সূচিতে পরিবর্তন
হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি হায়দরাবাদে টেস্টটি শুরু হওয়ার কথা থাকলেও সেটি
এক দিন পিছিয়েছে। চার দিনের এই টেস্টটি এখন ৯ ফেব্রুয়ারি শুরু হবে। ভারতীয়
ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন,
টেস্টটি আগামী ৮
ফেব্রুয়ারি বুধবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরে আমরা ভাবলাম, টেস্টটি এক
দিন পরে শুরু হলে দর্শক সমাগেম বেশি হবে। বর্তমানে নিউজিল্যান্ড সফরে আছে
বাংলাদেশ দল। সেখান থেকে ফিরে আগামী কয়েক দিন বিশ্রামের পর ১ ফেব্রুয়ারি
ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবে টাইগাররা। টেস্ট ম্যাচ ছাড়াও একটি প্রস্তুতি
ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারত 'এ' দলের বিপক্ষে তিন দিনের এ ম্যাচটি ৩
ফেব্রুয়ারি হায়দরাবাদে শুরু হবে।
সূত্র : ক্রিকইনফো
সূত্র : ক্রিকইনফো

No comments:
Post a Comment