স্বাগতিক
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন
বৃষ্টি ও আলো স্বল্পতার মাঝে শেষ হয়েছে। ওয়েলিংটনে অনুষ্ঠিত এ ম্যাচটি বার
বার বৃষ্টির কারণে স্থগিত হওয়ার পর শেষ দিকে দেখা দেয় আলো স্বল্পতা। আজ
খেলা হয়েছে মাত্র ৪০.২ ওভার। টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়
নিউজিল্যান্ড। ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ইমরুল ব্যক্তিগত ১
রান করে সাউদির বলে আউট হয়ে গেলেও তামিম খেলেন এক ঝড়ো ইনিংস। ৫০ বলে তুলে
নেন ৫৬ রান। এর মাঝে ছিল ১১টি চারের মার।
ইমরুলের বিদায়ের পর ব্যাট হাতে
নামেন মোমিনুল হক। অনেক দিন পর তিনি ফেরেন নিজস্ব ছন্দে। ১টি ছক্কা ও ১০টি
চারের মারসহ তিনি অপরাজিত আছেন ৬৪ রানে। মোমিনুলের সাথে ভালোই জুটি
গড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বৃষ্টির কারণে বন্ধ থাকার পর আবার খেলা শুরু
হলে তিনি শিকার হন ওয়েঙ্গারের। এ সময়ে তার সংগ্রহ ৪টি চারের মারসহ ২৬ রান।
মাহমুদুল্লাহর বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব
আল হাসান। বৃষ্টিভেজা মাঠে তিনি ১টি চারের মারসহ ৫ রান সংগ্রহ করার পর আলো
স্বল্পতার কারণে খেলা আবার বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত দিনের খেলা সমাপ্তি
ঘোষণা করেন আম্পায়াররা। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট ১৫৪।
নিউজিল্যান্ডের হয়ে বোল্ট, সাউদি ও ওয়েঙ্গার পান ১টি করে উইকেট।

No comments:
Post a Comment