সিরিয়ার
রাজনৈতিক ভবিষ্যৎ বিষয়ে একটি বৈঠক আগামী ২৩ জানুয়ারি কাজাখস্তানের রাজধানী
আসতানায় অনুষ্ঠিত হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বুধবার
এএফপিকে এটি নিশ্চিত করেছে। রাশিয়া ও তুরস্ক সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের
মধ্যে এ আলোচনার উদ্যোগ নিয়েছে।
সূত্র জানায়, ‘এবার বৈঠক স্থগিত হবার কোনো
আভাস নেই। তারিখ ২৩ জানুয়ারি ঠিক করা হয়েছে।’ গত মাসে তুরস্ক ও রাশিয়ার
মধ্যস্থতায় সিরিয়ায় একটি অস্ত্রবিরতি চুক্তি হয়। তবে, বিরোধী পক্ষগুলো এ
চুক্তি ভেস্তে দেয়। গত ৩০ ডিসেম্বর এটি বলবৎ হয়েছিলো। এ অস্ত্রবিরতির সময়
সিরিয়ার অধিকাংশ স্থানে শান্তি বিরাজ করছিলো।

No comments:
Post a Comment