বালিয়াডাঙ্গী
উপজেলার কৃষক ইদ্রিস আলীকে কুপিয়ে হত্যার অপরাধে মোজাহারুল ইসলাম (৩৮)
নামের এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার জেলার অতিরিক্ত
দায়রা জজ হায়দার আলী এই রায় দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৩
ডিসেম্বর জমিতে ধান বীজ রোপনের জের ধরে ইদ্রিস আলীকে কুপিয়ে হত্যা করে
প্রতিবেশি মোজাহারুল ইসলাম।
পরে নিহত ইদ্রিস আলীর ছেলে আনসারুল ইসলাম বাদী
হয়ে মোজাহারুল ইসলামকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় হত্যা মামল দায়ের
করেন। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের
সামনে উপস্থাপন করলে সেখানে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা মতে আসামির
স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। পরে পুলিশের চার্জশিটের বিপরীতে
মোজাহারুল ইসলামের বিরুদ্ধে দণ্ড বিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচারকাজ
চলতে থাকে। সর্বশেষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোজাহারুল ইসলামকে দোষী
সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত।

No comments:
Post a Comment