Wednesday, January 18, 2017

গ্রামীন এসএমইদের বিকাশে এডিবির ১৫৭৩ কোটি টাকা ধার

বাংলাদেশের গ্রামীন এলাকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যােক্তাদের বিকাশে ২০ কোটি ডলারের সমপরিমাণ স্থানীয় মুদ্রায় ১ হাজার ৫৭৩ কোটি টাকা ধার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই ধারের জন্য বাংলাদেশকে বছরে লন্ডন ইন্টারব্যাংক সুদ হারে সুদ দিতে হবে। আজ বুধবার শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে এডিবি ও ইআরডির এবং বাংলাদেশ ব্যাংকেরর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
ইআরডির পক্ষে ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষে জিএম নুরুন নাহার স্বাক্ষর। জানা গেছে, এই ধারের টাকা ৫ বছর রেয়াতি মেয়াদসহ ২০ বছরে পরিশোধ করতে হবে। ধারের যে টাকা ব্যয় হবে না তার জন্য ০.১৫ শতাংশ হারে বছরে সুদ গুনতে হবে বাংলাদেশকে। দ্বিতীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যােগ উন্নয়ন প্রকল্পটি বাংলাদেশ ব্যাংক তার আর্থিক প্রতিষ্ঠানের সাধ্যমে বাস্তবায়ন করবে।

No comments:

Post a Comment