Monday, January 30, 2017

শীতের রাতে জ্যাজ-ব্লুজ সঙ্গীত উৎসব

শীতের আমেজ টের পাওয়া যাচ্ছিল হোটেল লা মেরিডিয়ানের ছাদে। খোলা আকাশের নিচে বসেছে ভিন্নরকম এক সঙ্গীতের আসর। পাশ্চাত্যের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত ধারা জ্যাজ ও ব্ল–জ নিয়ে দেশের ও দেশের বাইরের খ্যাতনামা কয়েকজন শিল্পীকে নিয়ে সঙ্গীতের উৎসব। শিরোনাম জ্যাজ-ব্ল–জ উৎসব। ব্ল–জ কমিউনিকেশনের আয়োজনে তিন দিনব্যাপী এই উৎসবের শুরুর দিন ছিল রোববার। তিন দিনে থাকছে ১০ শিল্পীর পরিবেশনা। বাংলাদেশের শিল্পী আরমিন মুসার পরিবেশনা দিয়ে শুরু দ্বিতীয়বারের মতো আয়োজিত হয় উৎসব। আরমিন প্রথমেই শুধু গিটার আর গলায় একটি জ্যাজ স্ট্যান্ডার্ড ‘নেয়ারনেস অব ইউ’ পরিবেশন করেন। তারপর একে একে গেয়ে শোনান ফ্রস্ট, যখন চলো যাও, সাইমুটেনিয়াসলি। তারপর পরিবেশন করেন সিম্পলি রেডের একটি গান ‘হোল্ডিং ব্যাক দ্য ইয়ারস’। এরপর মঞ্চে আসেন যুক্তরাজ্যের গ্যারি পিটার হাজব্যান্ড যিনি গ্যারি হাজব্যান্ড নামেও পিরচিত। কিবোর্ড ও ড্রামসে সিদ্ধহস্ত এই শিল্পী তার পরিবেশনায় শুধু বেশ কিছু জ্যাজ পিছ বাজিয়ে শোনান পিয়ানোতে। জ্যাজ ধারার কিংবদন্তি শিল্পী জন ম্যাকলাফলিনের দ্য ফোর্থ ডাইমেনশন দলের একজন সদস্য তিনি। গ্যারি হাজব্যান্ডের পরিবেশনার পর দল নিয়ে মঞ্চে আসেন এই সময়ের খ্যাতিমান মিউজিশিয়ান ওজ নয় ও তার দল। নিউইয়র্কের এই শিল্পী একাধারে জ্যজ ব্ল–জ, ফাঙ্ক, রক সব ধরনের বাদনের সংমিশ্রণে নিজস্ব একটি ধারার সৃষ্টি করেছেন। উৎসবে আসা দর্শকরা বেশ উপভোগ করেন তার পরিবেশনা। সবশেষে মঞ্চে আসেন দীপক ও তার দল। এই দলের সদস্যরা হলেন ভারতের বেহালাবাদক দীপক প্লতি, ড্রামার গিনো ব্যাংকস ও গিটারবাদক শেলডন ডি সিলভা। তাদের পরিবেশনা মন ছুঁয়েছে সবার। আজ ও আগামীকালও থাকছে খ্যাতিমান কয়েকজন সঙ্গীতশিল্পীর পরিবেশনা। এই আয়োজনে সহযোগিতা করছে আইএফআইসি ব্যাংক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। কলকাতা বইমেলায় বাংলাদেশী লেখকের বই প্রকাশ : দেশভাগ-উত্তরকালে সবচেয়ে বিক্ষত হয়েছে ভূ-খণ্ড নয়, বরং বাঙালির অখণ্ড জাতিসত্তা। ফলে মলিন হয়েছে বাংলা স্মৃতি ও ভবিষ্যৎ।
আত্মজ্ঞান ও ইতিহাসচর্চাই কেবল এখন দূর করতে পারে ভেদ-বিভাজনের রাজনীতিগত কূট ও কচাল। দুই বঙ্গের ভাব-চিন্তার আদান-প্রদান এবং সাংস্কৃতিক মেলবন্ধনের উদ্দেশ্যে বিশ্ববঙ্গীয় প্রকাশন থেকে (শনিবার) ৪১তম কলকাতা বইমেলার প্রেস কর্নারে প্রকাশিত হয়েছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী রচিত ‘জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি (১৯০৫-৪৭)’ বইটি। মোড়ক উন্মোচন করেন গৌতম ভদ্র, সাম্মানিক অধ্যাপক, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স, কলকাতা। প্রধান অতিথি ছিলেন ড. পবিত্র সরকার। সম্মানীয় অতিথিদ্বয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু তালিব খান ও প্রখ্যাত প্রাবন্ধিক আবদুর রাউফসহ কলকাতা ও ঢাকার বিখ্যাত ব্যক্তিরা। বেঙ্গল থিয়েটারের ‘জলপুত্র’ মঞ্চস্থ : শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে রোববার মঞ্চস্থ হয়েছে বেঙ্গল থিয়েটারের প্রথম প্রযোজনা ‘জলপুত্র’র উদ্বোধনী মঞ্চায়ন। হরিশংকর জলদাসের ‘জলপুত্র’ উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন রুমা মোদক। নির্দেশনা দিয়েছেন হাসান রেজাউল। একজন জেলে নারীর সংগ্রামী জীবনের পাশাপাশি জেলেপুত্রদের অধিকার সচেতন হয়ে ওঠার চিত্র তুলে ধরা হয়েছে এ নাটকে। নাটকটি সম্পর্কে নির্দেশক হাসান রেজাউল বলেন, ‘জেলেরা প্রান্তজন। তাদের নিয়ে আমরা কাজ করতে পারছি এটাই আনন্দের। প্রান্তজনদের পাশে সব সময় থাকতে চাই। এই নাটকটিতে একজন নারীর সংগ্রামী জীবন কথনের পাশাপাশি শোষণের হাত থেকে বাঁচার জন্য জলপুত্রদের প্রতিবাদী হয়ে ওঠার চিত্র তুলে ধরেছি। নতুন দল হিসেবে নবীন নাট্যকর্মীরা চেষ্টা করেছি নতুন কিছু করার।’

No comments:

Post a Comment