Thursday, January 26, 2017

আত্ম অধিকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোর্তুজার ইন্তেকাল

নোয়াখালীর সেনবাগ থেকে প্রকাশিত দৈনিক আত্ম অধিকার পত্রিকার সম্পদক ও প্রকাশক গোলাম মোর্তুজা আর নেই। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। আজ সকাল ১০ টার দিকে হার্টএ্যাটাক জনিত কারণে নোয়াখালী জেনারেল হাসপাতালে তিনি ইন্তকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৫০) বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের জনক। তার গ্রামের বাড়ি সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামে। বৃহস্পতিবার বাদ আসর চাঁদপুর হাইস্কুল মাঠে তার নামাজের জায়না শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

No comments:

Post a Comment