কেন
উইলিয়ামস ও রস টেইলরের দুর্দান্ত ব্যাটিং জয়ের দিকে নিয়ে যাচ্ছে
নিউজিল্যান্ডকে। অর্ধশত করেছেন দু’জনেই। এ জুটির পাটর্নারশিপ ১৩৭ রান। ৮২
রান নিয়ে ব্যাট করছেন কেন উইলিয়ামস। আর ৫১ রান নিয়ে রস টেইলর। দলের
সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৭৬ রান। এর আগে সকালে মুশফিকুর রহিম-ইমরুল
কায়েসের বীরত্ব, সাব্বির রহমানের অর্ধশতকের পরও ওয়েলিংটন টেস্টের পঞ্চম
দিন দ্বিতীয় সেশনে ১৬০ রানে অলআউট হয় বাংলাদেশ। শুভাশীষ রায়কে শূন্য
রানে বোল্ড করে বাংলাদেশ ইনিংসের ইতি টানেন ট্রেন্ট বোল্ট।
হেলমেটে বল
লাগায় মাঠ থেকে হাসপাতালে যাওয়ায় অনুপস্থিত ছিলেন মুশফিক। খোঁড়াতে
খোঁড়াতে মাঠে নামা ইমরুল অপরাজিত থাকেন ৩৬ রানে। অলআউট হওয়ার আগে শেষ দিন
৯৪ রান যোগ করে বাংলাদেশ। শেষ দিন বাংলাদেশ তাকিয়ে ছিল সাকিব আল হাসান,
মুমিনুল হক ও সাব্বিরের দিকে। তিনজনই ফিরেন বাজে শট খেলে।

No comments:
Post a Comment