বাংলাদেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের হয়ে
কার্যকরী সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক
রিয়াজ ও চিত্রনায়িকা পূর্ণিমা। ঢাকাই ছবির উন্নয়নের লক্ষ্যেই নীতিগতভাবে এক
হয়ে তারা এ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে জানিয়েছেন। এ
প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করব। এজন্য
প্রচারে নামব শিগগিরই।
শিল্পী সমিতি শুধু নামমাত্র সংগঠন হিসেবে পরিচিত না
হোক। সবাই মিলে চেষ্টা করলে অনেক সমস্যার সমাধান দ্রুত করা যাবে। তাই
কর্তব্যের প্রতি দায়িত্বশীল হয়েই নির্বাচনে নামছি।’ তবে চিত্রনায়িকা
পূর্ণিমা ভারত সফরে থাকায় এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে
মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল থেকেই তিনি নির্বাচন করছেন, এটা নিশ্চিত
করা হয়েছে। প্রসঙ্গত, আসছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ২০১৭-১৮ মেয়াদে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এখন পর্যন্ত দুটি প্যানেলের
নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি প্যানেলে সভাপতি-সাধারণ সম্পাদক পদে
দাঁড়াচ্ছেন ওমর সানী-ফেরদৌস। অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর-জায়েদ খান।

No comments:
Post a Comment