টাঙ্গাইলের
সখীপুরে সামাজিক বনায়নের লট বিক্রির দাখিলকৃত নিলামে জাল বিডি দাখিল করায়
১৩ দরদাতাকে কালো তালিকাভূক্ত করেছে বন বিভাগ। তারা বিজ্ঞপ্তি নং-০১ অব
২০১৬-১৭ মূলে আবর্তকাল উত্তীর্ণ সামাজিক বনায়নের খাড়া গাছের লট বিক্রয়ের
নীলাম কার্যক্রমে দাখিলকৃত দরপত্রে ওই জাল বিডি দাখিল করে। মঙ্গলবার বিকালে
এক প্রজ্ঞাপনে ওই নীলাম দরপত্রের বন্ধখামে ৯ নং শর্তানুসারে প্রাপ্ত ১৩টি
জাল বিডির দরপত্র বাতিল এবং দাখিলকারী ১৩ দরদাতাকে কালো তালিকাভুক্ত করেন
বিভাগীয় বন কর্মকর্তা মো. মাসুদ রানা। এছাড়াও ওই পত্রে জনস্বার্থে
বিধিমোতাবেক কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকারও
নির্দেশ দেন তিনি।
জাল বিডি দেয়া কালো তালিকাভুক্ত দরদাতারা হচ্ছে উপজেলার
গজারিয়া গ্রামের মৃত হায়দার আলী মাস্টারের ছেলে মো. মাসুদ রানা, বাসাইল
মধ্যপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে আক্তারুজ্জামান, মির্জাপুরের করনী
গ্রামের শাহ্ আলমের ছেলে শাহ্ জালাল, সখীপুর পৌরসভার গড়গোবিন্দপুর এলাকার
মৃত আমির আলী তালুকদারের ছেলে শফি তালুকদার, মধুপুরের চাপাইদ গ্রামের মৃত
হোসেন আলীর ছেলে লুৎফর রহমান, প্রতীমাবংকী গ্রামের মৃত শমসের উদ্দিনের ছেলে
সৈয়দ আলাউদ্দিন, মুচারিয়া পাথার গ্রামের এসএম চান মামুদের ছেলে কামরুল
হাসান বাবুল, সিলিমপুর গ্রামের হায়দার আলীর ছেলে মো. বাদল হোসেন, একই
গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে আক্কাছ আলী, মধুপুরের গোরুদিয়া চুনিয়া
গ্রামের মফেজ আলীর ছেলে বাহাদুর, কালিদাস গ্রামের হাজী তোতা মিয়ার ছেলে
বিল্লাল হোসেন, একই গ্রামের কেফাতুল্লার ছেলে কিতাব আলী এবং দাড়িয়াপুর
গ্রামের কাবিল উদ্দিনের ছেলে মিন্টু মিয়া। জাল বিডি দেয়ার বিষয়ে দাড়িয়াপুর
গ্রামের মিন্টুর সঙ্গে কথা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। এ
বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মাসুদ রানা যুগান্তরকে বলেন, ২০১৬-১৭ অর্থবছরের
আবর্তকালে উত্তীর্ণ সামাজিক বনায়নের খাড়া গাছের লট বিক্রয়ের নীলাম
কার্যক্রমে দাখিলকৃত দরপত্রে নকল জামানত/জাল বিডি দাখিলকারী ১৩ দরদাতাকে
কালো তালিকাভূক্ত করা হয়েছে।

No comments:
Post a Comment