মাদারীপুরের
কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার ব্যবসায়ী মোঃ জুয়েল মৃধা হত্যা মামলার
দুই আসামি মোঃ মন্টু খা (২৫) ও মাহফুজ খাকে (২৬) পলাতক অবস্থায় রাজধানী
ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাদেরকে
গ্রেফতার করে কালকিনি থানায় নিয়ে আসা হয়।
এরপর বৃহস্পতিবার সকালে মাদারীপুর
জেলা হাজতে তাদের প্রেরণ করা হয়েছে। গ্রেফতার মোঃ মন্টু খা এনায়েতনগর
এলাকার নাশির উদ্দিনের ছেলে ও মাহফুজ খা একই এলাকার গিয়াসউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বাড্ডার একটি বাসা থেকে কালকিনি
থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তাদের গ্রেফতারের খবরে নিহতের পরিবার ও
এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। গত ৩১ ডিসেম্বর সকালে প্রকাশ্যে ব্যাবসায়ী
মোঃ জুয়েল মৃধাকে কুপিয়ে হত্যা করা হয়।

No comments:
Post a Comment