রাজধানীর
মিরপুরের শাহ আলীতে ছুরিকাঘাতে কামাল হোসেন (১৫) নামের এক কিশোর নিহত
হয়েছে। রোববার রাত ৮টার দিকে শাহ আলী থানার রাসেল পার্কের সামনে এ ঘটনা
ঘটেছে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে
যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বাবা রিকশা চালক হানিফ বলেন, কে বা
কারা আমার ছেলেকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে
ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার
কামালকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, শাহ আলীর ৫ নম্বর রোডের একটি টিন সেডের
ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন। শাহ আলী থানার এসআই মদন চন্দ্র শাহা
যুগান্তরকে বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কামাল নামের এক কিশোরের মৃত্যু
হয়েছে। ওই কিশোরের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, কে বা কারা, কী
কারণে তাকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

No comments:
Post a Comment