পল্লী
বিদ্যুতের শহরমূখী আগ্রাসন প্রতিরোধের দাবী জানিয়েছে ওয়েস্ট পাওয়ার জোন
ডিস্ট্রিবিউশন কোম্পানী ওজোপাডিকো কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম পরিষদ। এসময় ৩
মেগাওয়াটের অধিক ব্যবহৃত এলাকা ওজোপাডিকোতে ফেরত দেয়া এবং বিভিন্ন পৌর ও
শহর এলাকা হতে পল্লী বিদ্যুৎকে অপসারণের দাবি জানানো হয়। আজ বুধবার বেলা
১১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময়
লিখিত বক্তব্য পাঠ করেন ওজোপাডিকো কর্মকর্তা-কর্মচারী পরিষদের যুগ্ন
আহ্বায়ক আমিনুল ইসলাম মিন্টু।
ওজোপাডিকোর তত্বাবধায়ক প্রকৌশলী (পওস
সার্কেল) আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী খুরশীদ আলম, বদিউল
আলম, আলীমুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী সুবল চন্ত্র কর্মকার প্রমুখ এসময়
উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, আরইবির আওতায় দেশে ৭৯টি পল্লী
বিদ্যুত সমিতি দেশে বিদ্যুৎ বিতরণ করছে যার মধ্যে ৭টি বাদে সবক’টিই অলাভজনক
ও দুর্নীতিগ্রস্ত। এখন ভৌগলিক গুরুত্পূর্ণ বানিজ্যিক এলাকাসহ বিভিন্ন শহর ও
পৌর এলাকায় পল্লী বিদ্যুতের সম্প্রসারণের ষড়যন্ত্র চলছে। এটি হলে
বাস্তবায়ন প্রধানমন্ত্রীর রুপকল্প-২০২১ অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার
কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

No comments:
Post a Comment