Sunday, January 29, 2017

চান্দিনায় শিক্ষা সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা

কুমিল্লার চান্দিনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে চান্দিনার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ এই শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ ও মান সম্মত শিক্ষা নিশ্চিত করণে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম জাকারিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক কমল বক্সী ও বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রাথমিক সমাপনী পরীক্ষায় সেরা দশটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সেরা এসএমসি সভাপতি মনির খন্দকার, সেরা প্রধান শিক্ষক সামছুন্নাহার ও দেলোয়ার হোসেন মজুমদার, সেরা কাব শিক্ষক ওয়াহিদুজ্জামান, ঝরে পড়া রোধে সেরা নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সেরা কাব শিশু নূরে সাবা তাঈমি কে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।

No comments:

Post a Comment