পিরোজপুরের
মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিউদ্দিন আহম্মেদ
ফেরদৌসকে জেল হাজতে প্রেরণের করেছেন আদালত।
গত বছরের ২৫ জুলাই দিনের বেলায়
আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে যুবলীগ কর্মী লিটন পন্ডিত
গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসকে প্রধান আসামি
করে ১৫ জন নেতা কর্মীর বিরুদ্ধে তার বড় ভাই জাকির হোসেন পন্ডিত মামলা দায়ের
করেন। মামলার প্রধান আসামি মেয়র উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ছিলেন। আজ
রোববার (২৯.০১/১৭) সকালে তিনি মঠবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

No comments:
Post a Comment