নিউজিল্যান্ডের
হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন কোরি অ্যান্ডারসন।
রোববার বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৪১ বলে ২ চার ও ১০
ছক্কায় ৯৪ রান করেন অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের হয়ে এর আগে এক ইনিংসে
সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। আন্তজার্তিক
টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ১৪টি ছক্কা হাঁকিয়ে সেরার
রেকর্ডটি এখন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের দখলে।
বাংলাদেশের বিপক্ষে তৃতীয়
টি-টোয়েন্টিতে আজ সে রেকর্ড ছোঁয়ার লড়াইয়ে শেষপর্যন্ত ১০ ছক্কা হাঁকিয়ে
থামতে হয়েছে অ্যান্ডারসনকে। বাংলাদেশের বিপক্ষে ১০ ছক্কা আর ২ চারে ৯৪ রানে
অপরাজিত ছিলেন অ্যান্ডারসন। টি-টোয়েন্টিতে এক ম্যাচে ১০ ছক্কা হাঁকিয়ে
ক্রিস গেইলের পাশে অ্যান্ডারসন। ২০০৭ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার
বিপক্ষে এক ইনিংসে ১০টি ছক্কা হাঁকিয়েছিলেন ব্যাটিং দানব গেইল।

No comments:
Post a Comment