নিউজিল্যান্ডের
বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে প্রাণপনে লড়েছে
বাংলাদেশ। তবে জয়ের দেখা পায়নি। লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য সরকার রানের
খাতাই খুলেছেন বাউন্ডারি মেরে। আর এই ধারাবাহিকতা ছিল বাকি ম্যাচে।
বাংলাদেশের মোট সংগ্রহের অর্ধেকই এসেছে বাউন্ডারি আর ছক্কা থেকে। পুরো
ম্যাচে মোট ২০টি বাউন্ডারি হাকিয়েছে টাইগাররা। আর ছক্কা একটি।
সবচেয়ে বেশি
৬টি বাউন্ডারি হাকিয়েছেন সৌম্য সরকার। আর চারটি বাউন্ডারি মেরেছেন সাকিব আল
হাসান। নিউজিল্যান্ডের ১৯৪ রানের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৬৭ রান।
এর মধ্যে ৮০ রানই এসেছে বাউন্ডারি থেকে। আর তামিম ইকবাল একটি ছ্ক্কা
হাঁকিয়ে ছিলেন। ব্যাট হাতে ক্রিজে যে ব্যাটসম্যানই এসেছেন বাউন্ডারি
হাকিয়েছেন। শুধু মাত্র পেসার রুবেল হোসেন ছাড়া। তিনি শুধু একটি বল মোকাবেলা
করেছেন।

No comments:
Post a Comment