Monday, January 16, 2017

এমন খেলেও হারলো বাংলাদেশ

হেরে গেলো বাংলাদেশ। ৭ উইকেটে জিতল নিউজিল্যান্ড। প্রথম টেস্টের পাঁচ দিনের ম্যাচের চার দিনই নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশের। তবে পঞ্চম দিন সব হিসেব-নিকেশ পাল্টে গেলো। শেষ বেলায় এলোমেলো হয়ে গেলো সবকিছু। হারলো বাংলাদেশ। প্রথম ইনিংসে ৫৯৫ রানের বিশাল স্কোর গড়েও হারতে হলো মুশফিকদের। টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে এতো রান করে কোনো দল হারেনি! চতুর্থ দিনের শেষটা হয়েছিল বাজেভাবে। শেষ বলে তাড়াহুড়া করতে গিয়ে রান আউট হন মেহেদি হাসান মিরাজ।
৭ উইকেট হাতে নিয়ে পঞ্চম দিনের শুরু করে বাংলাদেশ। কিন্তু সাকিব আল হাসান ও মুমিনুল হকের আউটের পর দল বিপর্যয়ের মুখে পড়ে। অধিনায়ক মুশফিকুর রহিম এসে হাল ধরলেও আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়লেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনের শতক ও রস টেইলরের অর্ধশতকের সুবাদে বড় জয় পায় নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামী শুক্রবার থেকে।

No comments:

Post a Comment