Wednesday, January 11, 2017

সাভারে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সাভারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। কাউন্দিয়া এলাকায় আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। র‍্যাবের ভাষ্য, নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতের আস্তানায় অভিযানে যায় র‍্যাব। এ সময় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় র‍্যাব।

No comments:

Post a Comment