Wednesday, January 11, 2017

উত্তরাঞ্চলের কোনো জেলাই জঙ্গিমুক্ত নয়: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল ইসলাম বলেছেন, পুরো নর্থবেঙ্গল, উত্তরাঞ্চলের কোনো জেলাই জঙ্গিমুক্ত নয়। যতগুলো জঙ্গি ধরা পড়েছে, যতগুলো জঙ্গি পুলিশের এনকাউন্টারে মারা গেছে তাদের অধিকাংশই উত্তরবঙ্গের। গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় জনমত তৈরি করে জঙ্গিবাদ মুক্ত করতে হবে। তিনি আজ বুধবার দুপুরে রংপুর মহানগরীর গোমস্তাপাড়া কমিউনিটি পুলিশিং আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির, বশির আহমেদ, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক প্রমুখ। পুলিশ প্রধান বলেন, জঙ্গিরা হয় গাইবান্ধার, নয় রংপুর, না হয় দিনাজপুরের না হয় পঞ্চগড়, রাজশাহী না হয় চাপাইয়ের। আমাদের খেয়াল করতে হবে। আইজিপি বলেন, তরুনদের ভুল বোঝানো হচ্ছে।
বোঝানো হচ্ছে- জঙ্গিতে অংশগ্রহণ করলে, মানুষ মারলে, মারতে গিয়ে নিজে মারা গেলে শহীদ হবে। জান্নাতে যাবে। এটা বিকৃত মানসিকতা। ভুল, মিথ্যা তথ্য। কোরআন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে এসব করা হচ্ছে। এই যে ভুল মিথ্যা। এর বিরুদ্ধে সচেতন হতে হবে। কেন জঙ্গি তৈরি হচ্ছে? পরিবার থেকে আমাদের সচেতন থাকতে হবে। এরা কিভাবে কারা কার সাথে মিশে, পরিবারের লোকজন, বড় ভাই-বোনকে খেয়াল রাখতে হবে। দুই মহিলা সন্তানসহ আত্মসমর্পন করেছেন। স্বামীরা তাদের ভুল বুঝিয়ে এনেছে। মিথ্যা ভুল বুঝিয়ে সুুখের সংসার নষ্ট করছে। এদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে। মাদকের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, আপনার এলাকায় যদি জঙ্গি আসে। কোন লোক আগুন্তক আসলে, তাকে খেয়াল করতে হবে। যদি সন্দেহ হয়, তাহলে পুলিশকে খবর দিতে হবে। আমরা জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। শান্তিপূর্ণ সুস্থ সমাজ বিনির্মানণ কাজ করবো।

No comments:

Post a Comment