নেত্রকোনার
কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারের টেম্পো ও অটোরিকশা স্ট্যান্ড দখলকে
কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত আওয়ামী লীগ নেতা দুলাল মিয়া মারা গেছেন।
রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু
হয়। এদিকে আওয়ামী লীগ নেতার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ
এলাকাবাসী সোমবার সকালে সন্ত্রাসী আবু তাহেরসহ তার বাহিনীর সদস্যদের
বাড়িঘরে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের
কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, ২৮ ডিসেম্বর সাহিতপুর বাজারের টেম্পো ও অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে স্থানীয় রায়জুড়া গ্রামের হত্যাসহ একাধিক মামলার আসামি তাহের বাহিনীর প্রধান সন্ত্রাসী আবু তাহের ও তার বাহিনীর লোকজন নিরীহ শ্রমিকদের ওপর হামলা করে। এতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দুলাল মিয়াসহ অন্তত ২০ শ্রমিক আহত হন। আশংকাজনক অবস্থায় প্রথমে দুলাল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে আওয়ামী লীগ নেতা দুলাল মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এরই প্রতিবাদে সোমবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসী আবু তাহেরসহ তার বাহিনীর লোকজনের বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নেত্রকোনা ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান আকন্দ জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

No comments:
Post a Comment