ঢাকার
বংশাল থানা এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে এসিড ছুড়ে পালানোর সময় গুলিতে
সন্দেহভাজন এক উগ্রবাদী আহত হয়েছেন বলে দাবী করেছে পুলিশ। পুলিশের লালবাগ
বিভাগের উপ কমিশনার ইব্রাহীম খান জানান, জুবায়ের নামের ওই যুবক
আনসারউল্লাহ বাংলাটিমের সদস্য। তাকে গুলিবিদ্ধ অবস্থায় শেরেবাংলা নগরে
পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, সোমবার রাত পৌনে ১২টার দিকে
তিন যুবক মোটরসাইকেলে করে বাবুবাজার এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশের তল্লাশি
চৌকিতে তাদের থামার সংকেত দেওয়া হয়। “ওই সময় তারা দায়িত্বরত পুলিশ
সদস্যদের গায়ে এসিড ছোড়ে। এরপর মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে পুলিশ
গুলি ছোড়ে। এ সময় জুবায়েরের পায়ে গুলি লাগে। বাকি দুজন পালিয়ে যায়।” এসিডে
বংশাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল রফিকুল ইসলাম দগ্ধ হয়েছেন দাবী করে ইব্রাহীম
খান বলেন, “তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা
হয়েছে ।”

No comments:
Post a Comment