আমেরিকার
হুঁশিয়ারি উপেক্ষা করেই একের পর এক মিসাইলের পরীক্ষা চালিয়ে যাচ্ছে ইরান।
এমনকি, দেশের সুরক্ষা এবং জনগনকে বাঁচাতে আগামিদিনে আরো মিসাইল তৈরি হবে
এবং তা পরীক্ষাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আর তা নিয়ে ক্রমশ
উত্তেজনা বাড়ছে আমেরিকা এবং ইরানের মধ্যে। এরই মধ্যে ইরানের ইসলামি বিপ্লবী
গার্ড বাহিনী বা আইআরজিসি শহরে যুদ্ধের মহড়া চালাল দেশের সেনাবাহিনী।
যেকোনো পরিস্থিতির জন্যে তৈরি থাকতে একেবারে সাধারণ আবাসিক এলাকা রক্ষার
অনুশীলন করেছে সে দেশের সেনাবাহিনী।
ইরানের
মধ্যাঞ্চলীয় মরুভূমি দাশতে কবিরে মহানবী ১১ নামের চলমান মহড়ার মাঝেই এই
অনুশীলন চালানো হয়। এই অনুশীলনে অংশ নেন সেনাবাহিনীর তাবড় তাবড় জওয়ানেরা
অংশ নেন। অন্যদিকে, এই মহড়ার জন্যে ইরানের খোরাসান রাজাভি প্রদেশের তাইবাদ
নগরে আইআরজিসি’র পদাতিক বাহিনী মোতায়েন করা হয়। মহড়ায় সম্ভাব্য হুমকির
মোকাবেলায় সাধারণ আবাসিক এলাকা রক্ষার অনুশীলন করে আইআরজিসি’র পদাতিক
বাহিনী। ক্ষমতা এবং স্থিতিশীলতা প্রদর্শন করার লক্ষ্য নিয়ে গতকাল থেকে
সামরিক মহড়া মহানবী ১১ শুরু হয়েছে। সেই মহড়ার অংশ হিসাবে এই অনুশীলন।

No comments:
Post a Comment