Sunday, February 19, 2017

মসুলে ইরাকি বাহিনীর অভিযান

ইসলামিক স্টেট গ্রুপের দখলে থাকা ইরাকের মসুল শহরের পশ্চিমাঞ্চল পুনরুদ্ধারের জন্য ইরাকি সরকারি বাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে। রোববার সকালের দিকে কয়েক শ' সামরিক যান এবং হাজার হাজার ইরাকি সেনা, পুলিশ, স্বেচ্ছাসেবী এবং শিয়া ও কুর্দি সশস্ত্র যোদ্ধারা এই অভিযানে অভিযান শুরু করেন। ঊর্ধ্বতন এক কমান্ডার জানিয়েছেন, অভিযানের শুরুতে শহরের দক্ষিণ দিকের দুটি গ্রাম দখলে নিয়ে নিয়েছে ইরাকি সেনারা। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আনুষ্ঠানিকভাবে আইএসবিরোধী অভিযানের ঘোষণা দেন। সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আবদুলামির ইয়ারাল্লাহ এক বিবৃতিতে জানান, মসুল বিমানবন্দরের কাছে 'আতবাহ' ও 'আল-লাজ্জাগাহ' নামে দুটি গ্রাম দখলে নিয়ে নিয়েছে সেনাবাহিনীর একটি ইউনিট।
সূত্র : বিবিসি

No comments:

Post a Comment