ফ্রান্সের
পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ মার্ক আইরাউলত রোববার দেশটির প্রেসিডেন্ট
নির্বাচনী প্রচারণায় রাশিয়ার সন্দেহজনক সাইবার হামলা ‘অগ্রহণযোগ্য’ বলে
উল্লেখ করেছেন। জার্নাল ডু ডিমাঞ্চেকে দেয়া এক সাক্ষাতকারে তিনি আরো বলেন,
এটা স্পষ্ট যে ইউরোপ-পন্থী প্রার্থী এমানুয়েল ম্যাকর্নের বিরুদ্ধে সাইবার
হামলা চালানো হচ্ছে।
ম্যাকর্নের এক মুখপাত্র গত মাসে তার নির্বাচনী
প্রচারণা চালানো ওয়েবসাইট ও ই-মেইল সার্ভারে উপর্যুপরি সাইবার হামলার জন্যে
মস্কোকে দায়ী করেন। ফরাসী পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘যেহেতু এমানুয়েল
ম্যাকর্ন ইউরোপপন্থী, তাই তিনি সাইবার হামলার শিকার হয়েছেন।’ তিনি বলেন,
‘ফ্রান্সের গণতন্ত্র ও অভ্যন্তরীণ বিষয়ে এ ধরনের অযাচিত হস্তক্ষেপ
গ্রহণযোগ্য নয় এবং আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।’ নির্বাচনে কট্টর
ডানপন্থী জাতীয় ফ্রন্ট দলের লে পেন ও রক্ষণশীল রিপাবলিকান দলের ফিলন
প্রতিদ্বন্দ্বিতা করবেন।

No comments:
Post a Comment