বগুড়ার
কাহালুতে গত রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে বলে
পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন ডাকাত সদস্য ইব্রাহিম হোসেন (৫৪) ও দুলাল মিয়া
(৫২)। পুলিশের কাহালু থানার ওসি নূর এ আলম সিদ্দিকী জানান, মঙ্গলবার
দিবাগত রাত ২টার দিকে কাহালু থানার পাঁচপীর এলাকায় একদল ডাকাত ডাকাতির
প্রস্তুতিকালে গোপন সংবাদের বিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
এসময়
পুলিশকে লক্ষ করে ডাকাতরা গুলি করলে পুলিশ পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে
দুই ডাকাত নিহত হয় এবং অন্য্যরা পালিয়ে যায়। লাশ দুটি বগুড়া শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় জানাতে
পারেনি পুলিশ। এ ঘটনার পর ডাকাতদের কাছ থেকে একটা বিদেশী পিস্তুল, ৫রাউন্ড
গুলি, একটি ম্যাগজিন এবং বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।

No comments:
Post a Comment