কক্সবাজারের
টেকনাফের নীলা ইউনিয়ন থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, ইয়াবা পাচার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে
‘বন্দুকযুদ্ধে’ এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আজ বুধবার সকাল
সাড়ে ছয়টার দিকে অজ্ঞাতপরিচয়ের লাশটি পুলিশ উদ্ধার করে। ঘটনাস্থলে একটি
আগ্নেয়াস্ত্র ও দুই হাজার ইয়াবা বড়ি পাওয়া গেছে। টেকনাফ মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
ভোর চারটার দিকে গোলাগুলির খবর পেয়ে
ঘটনাস্থলে যায় পুলিশ। পরে জঙ্গলের মধ্যে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে
থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই হাজার ইয়াবা বড়ি
উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে কক্সবাজার
সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।

No comments:
Post a Comment