নরসিংদীর
বেলাবো উপজেলায় বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত
হয়েছেন আরো অনেকে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের
দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই মাইক্রোবাসের যাত্রী বলে
জানালেও পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি। নিহতদের লাশ
নরসিংদী সদর হাসপাতালে নেয়া হচ্ছে।
আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী কিশোরগঞ্জ
জেলার ভৈরব উপজেলা ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলাব
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, বাসটি ভৈরব থেকে ঢাকা
যাচ্ছিল। আর মাইক্রোবাস ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে দড়িগাঁও এলাকায়
বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চুরমার হয়ে গেলে ১১ জন মারা
যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে বলেও জানান ওসি বদরুল।

No comments:
Post a Comment