২০১৭
সালের আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া
নিউগিনিকে ১১৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
মঙ্গলবার শ্রীলংকার কলম্বোতে টস জিতে আগে ব্যাট করে শারমিন আক্তার ও
ফারজানা হকের ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৫ রান
সংগ্রহ করে বাংলাদেশ। শারমিন ৫৬ ও ফারজানা ৫১ রান করেন।
এ ছাড়া সালমা খাতুন
অপরাজিত ৩২, সানজিদা ইসলাম ২৮ রান করেন। পাপুয়া নিউগিনির হয়ে রাভীনা ওআ,
মাইরি টম ও সবিনা জিমি প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেন। জবাবে
বাংলাদেশের নারীদের বোলিং তোপে ৩২.১ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় পাপুয়া
নিউগিনি। অধিনায়ক পাউকি শিখা সর্বোচ্চ ৩২ রান করেন। বাংলাদেশের হয়ে
জাহানারা আলম, পান্না ঘোষ, সালমা খাতুন ও রুমানা আহমেদ প্রত্যেকেই ২টি করে
এবং খাদিজা তুল-কুবরা ১টি উইকেট লাভ করেন।

No comments:
Post a Comment