মানিকগঞ্জ
বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের অজ্ঞাত গাড়িরচাপায় শাহাদাত হোসেন
(৬০) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জ
বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত
শাহাদাত হোসেনের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়।
গত দেড় বছর ধরে তিনি
ওই মার্কেটের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গোলড়া হাইওয়ে থানার
(ওসি) নুরুল আলম জানান, ভোরের দিকে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত দ্রুতগতির
গাড়িচাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ দুর্ঘটনায় দেহ থেকে তার
মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে
জানান পুলিশের ওই কর্মকর্তা।

No comments:
Post a Comment