ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা
লেগে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ২০ যাত্রী।
বুধবার গভীর রাতে জেলার চান্দিনা উপজেলা সদরের পালকি সিনেমাহল সংলগ্ন হাজী
টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুর জেলার হাইমচর উপজেলার
দক্ষিণ আলগী গ্রামের বিল্লাল হোসেন ভুইয়া (৬০) ও একই উপজেলার উত্তর আলগী
গ্রামের নুরুল আমীন ভইয়া (৪০)। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই
মনিরুল ইসলাম জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পদ্মা
এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। চান্দিনা থানার পুলিশ ও চান্দিনা ফায়ার
সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে
ভর্তি করে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই
কর্মকর্তা।

No comments:
Post a Comment